![]() |
মূল পাতা | Home | নবতি ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড |
|
নবতি সংবাদ |
নবতি করপোরেশন লিমিটেড |
|||
''খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি" শীর্ষক প্রকল্পে ২৫% ভর্তূকী মূল্যে কৃষকদের মাঝে বিতরণের জন্য নবতি ন্যাপস্যাক স্প্রেয়ার তালিকাভূক্ত। |
||||
গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে "খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি যন্ত্রপাতির বিপরীতে ২৫% ভর্তূকী প্রদানের লক্ষ্যে কৃষি কাজে ব্যবহৃত স্প্রে-মেশিনের জন্য নবতি ন্যাপস্যাক স্প্রেয়ার মডেল-জি১৬ এবং মডেল-জি১৬এস তালিকাভূক্তির জন্য প্রকল্পের কারিগরী কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে। এই তালিকাভূক্তির বিষয়টি প্রকল্প পরিচালক মহোদয় তাঁর পত্র স্মারক নং- খাযাপ্র/৫৯২ তারিখঃ ২৮/১০/২০১০ মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করেছেন। |
||||
এই প্রকল্পের অধীনে ২৫% ভর্তূকী মূল্যে কৃষি স্প্রেয়ার সরবরাহের জন্য নবতি করপোরেশন লিমিটেড বরাবরে একটি সরবরাহ আদেশ প্রদান করবেন। উক্ত সরবরাহ আদেশ পত্র কোম্পানী বা কোম্পানীর ডিলারকে প্রদান করলে ২৫% ভর্তূকী মূল্য (মডেল জি১৬ এর জন্য ৩৫০/- টাকা এবং জি১৬এস এর জন্য ৫০০/- টাকা) বাদ দিয়ে অবশিষ্ট ৭৫% মূল্য অর্থাৎ মডেল জি১৬ এর জন্য ১,০৫০/- টাকা এবং মডেল জি১৬এস এর জন্য ১,৫০০/- টাকা পরিশোধ করে নবতি স্প্রেয়ার সরবরাহ করা যাবে। যদি আগ্রহী কৃষকের নিজ এলাকায় নবতির কোন প্রতিনিধি বা ডিলার না থাকেন তাহলে তিনি সরাসরী ০১৭৩০০৭৩২৩৪ - ৪৩ মোট ১০টি নম্বরের যে কোন মোবাইল ফোনে যোগাযোগ করুন। কোম্পানী সরাসরী আগ্রহী কৃষকের ঠিকানায় স্প্রেয়ার সরবরাহের ব্যবস্থা করবেন। |
||||